শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু খুলনার ট্রিপল মার্ডার: আত্মগোপনেও শেষ রক্ষা হলো না ঘাতক সৎ বাবার, বরিশাল থেকে গ্রেপ্তার সাথিয়া থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার; ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা ব্রাজিল প্রস্তুতি ম্যাচে নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে বিশ্ব পরিবেশ দিবস আজ শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা
সারাবাংলা পঞ্চগড় সদরে গভীর রাতে ঘরের দরজার লক ভেঙে দুর্ধর্ষ চুরি
logo

পঞ্চগড় সদরে গভীর রাতে ঘরের দরজার লক ভেঙে দুর্ধর্ষ চুরি

 পঞ্চগড় সদর উপজেলার বড়ুয়াপাড়া গ্রামে গভীর রাতে আসাদুজ্জামান আসাদের বসত ঘরের লক ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাত চোরেরা তিন ভরি স্বর্ণ, ৯ ভরি রুপা, গচ্ছিত ১০ হাজার নগদ টাকা, চেক বই জমির কাগজপত্র এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে পঞ্চগড় সদর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মেরিনা আক্তার। মামলার লিখিত অভিযোগে উল্লেখ করা হয় গত ২০ জানুয়ারি রাতে পুরো পরিবার ঘুমিয়ে পরলে ভোররাতে ফজরের নামাজ আদায় করতে জেগে দেখেন ভুক্তভোগী এবং তার মেয়ের  ঘরের লক ভাঙ্গা । এবং উল্লেখিত মালামাল গুলো চোরের দল চুরি করে নিয়ে গেছে। 

উল্লেখ থাকে যে উক্ত ঘটনাস্থল ঢাকার মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট এ কর্মরত সিকিউরিটি সার্ভিসের চিফ কো-অর্ডিনেটর আফিজ উদ্দিন এর পৈত্রিক বাড়ি। ভুক্তভোগী মেরিনা আক্তার আফিজ উদ্দিনের ছোট ভাই আসাদুজ্জামান এর স্ত্রী। এই ঘটনা তদন্ত সাপেক্ষে চোরাই মাল উদ্ধারের জন্য প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন আফিজ উদ্দিন।

খুঁজুন