বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা পদ্মা নদীতে নৌ পুলিশের উপর দুর্বৃত্তদের হামলা; গুলিতে পুলিশসহ আহত ৬
logo

পদ্মা নদীতে নৌ পুলিশের উপর দুর্বৃত্তদের হামলা; গুলিতে পুলিশসহ আহত ৬

এস কে সরকার,পাবনা প্রতিনিধি:পদ্মা নদীতে টহল ডিউটির সময় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ৫ পুলিশ সদস্য সহ ৬ জন আহত হয়েছেন।মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এ হামলার ঘটনা ঘটে। পাবনার ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুজ্জামান
ঘটনা সত্য নিশ্চিত করেছেন। 

এতে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এছাড়া নৌকার মাঝিও আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আহত নৌকার মাঝি তুহিন মালথা জানান, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। 

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ‎সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন রয়েছেন।

‎আহতরা হলেন লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান, মানিক মিয়া ও নৌকার মাঝি তুহিন মালিথা। এদের মধ্যে গুরুতর আহত মানিক মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়েছে।

আহত লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, আমরা জানতে পারি পদ্মা নদীতে কে বা কারা বালু উত্তোলন করছে। এমন সংবাদ এর ভিত্তিতে আমরা সেখানে অভিযানে যাই। তাদেরকে বালু উত্তোলন করতে নিষেধ করি। তখন তারা আমাদেরকে গুলি বর্ষন করে। এতে আমরা পাঁচ পুলিশ সদস্য ও একজন নৌকার মাঝি গুলিতে আহত হয়েছেন। আমরা হাসপাতালে চিকিৎসাধীন আছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুঁজুন