বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা অটো ইজিবাইক চালক আশরাফুল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আকরাম মোল্লা গ্রেফতার করেছে র‌্যাব-১০
logo

অটো ইজিবাইক চালক আশরাফুল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আকরাম মোল্লা গ্রেফতার করেছে র‌্যাব-১০

গত ২৯/০৯/২০২০ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.ঘটিকার সময় অটো ইজিবাইক চালক মো: আশরাফুল ইসলাম (৩০) জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালিত অটো ইজিবাইক নিয়ে বাসা হতে বের হয়। একই তারিখ রাত ০৭.৪৫ ঘটিকার সময় স্থানীয় লোকজন আশরাফুলকে গলাকাটা অবস্থায় গোয়ালীমান্দ্রা বটতলা হতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে ডিসিস্ট আশরাফুলের মাটিতে লিখে যাওয়া মোবাইল নাম্বারের সূত্র ধরে জানা যায় যে, গত ২৯/০৯/২০২০ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.ঘটিকার সময় মুন্সীগঞ্জে শ্রীনগর থানাধীন বাঘড়া সাকিনস্ত তালুকদারের বাড়ির সামনে হতে আসামী মো: আকরাম মোল্লা (২৮)’সহ অপরাপর আসামীগণ লৌহজং যাওয়ার উদ্দেশ্যে অটো ইজিবাইকটি ভাড়া করেন। একই তারিখ সন্ধ্যা ০৭.৩০ সময় লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা হলদিয়া পাকা রাস্তার কারপাশা সাকিনস্ত চাঁনকার ব্রীজে পৌছামাত্র আসামী মো: আকরাম মোল্লা (২৮) পিছন হতে গলায় গামছা দিয়ে পেঁচিয়ে ধরে এবং আসামী হাসান ডিসিস্টের ডান হাত চেপে ধরে ও আসামী রাজেন ডিসিস্টের বাম হাত চেপে ধরে। তখন পিছন হতে আসামী রুবেল তার হাতে থাকা একটি স্টিলের তৈরী প্লাষ্টিকের বাট যুক্ত একপাশে ধারালো চাকু যা বাটসহ লম্বা অনুমান ১০.৫ ইঞ্চি দিয়ে ডিসিস্ট মো: আশরাফুল ইসলামের গলায় পোঁচ দিয়ে শ্বাসনালী কেটে ফেলে এবং আসামীগণ অনুমান ১,২০,০০০/- টাকা মূল্যমানের অটো ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।

ডিসিস্টের বাবা বাদী হয়ে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ২৬, তারিখ- ৩০/০৯/২০২০ খ্রিঃ, ধারা- ৩৯৪/৩০২/৪১২ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। পরবর্তীতে উক্ত মামলাটির বিজ্ঞ আদালত কর্তৃক বিচারকার্য শেষে আসামী মো: আকরাম মোল্লা (২৮), পিতা- সুরত আলী মোল্লা, সাং- মধ্য বাঘড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ ধারার অপরাধে মৃত্যুদন্ডসহ ২০,০০০/- টাকার অর্থদন্ডে এবং ৩৯৪/৩৪ পেনাল কোড, ১৮৬০ ধারার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০,০০০/- অর্থ দন্ড অনাদায়ে আরও ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৭/০৮/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৫.১৫ ঘটিকায় উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দোহার থানাধীন মেঘুলা বাজার সংলগ্ন ভূমি অফিসের সামনে হতে উক্ত সাজা পরোয়ানাভূক্ত আসামী মো: আকরাম মোল্লা (২৮), পিতা- সুরত আলী মোল্লা, সাং- মধ্য বাঘড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

  -খবর প্রতিদিন/ সি.ব


খুঁজুন