বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
জাতীয় অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ – বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর
logo

অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ – বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর

২৩ জুন ২০২৫, সোমবার—ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ।

অস্ট্রেলিয়ান মেরিটাইম বর্ডার কমান্ড এবং অপারেশন সোভেরিন বর্ডারসের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টার-এর নেতৃত্বে প্রতিনিধিদল এই সফর করেন।

বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক দুই দেশের মধ্যকার বিদ্যমান সমুদ্র নিরাপত্তা ও অংশীদারিত্ব আরও জোরদার করার আহ্বান জানান।

সাক্ষাতে আলোচনায় উঠে আসে সমুদ্রে মানব ও মাদক পাচার, অবৈধ মৎস্য আহরণ এবং অন্যান্য আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান ও যৌথ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা।

অস্ট্রেলিয়ার সহায়তায় বাংলাদেশ কোস্ট গার্ডের নজরদারি সক্ষমতা ও পেশাদারিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও জানানো হয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন