বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
জাতীয় অন্তর্র্বতী সরকারকে এখনই তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: মির্জা ফখরুল
logo

অন্তর্র্বতী সরকারকে এখনই তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: মির্জা ফখরুল

অন্তর্র্বতী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন।

ফখরুল বলেন,নির্বাচনের আগে প্রশাসন নিরপেক্ষ হবে, সে সম্পর্কে জনগণকে নিশ্চয়তা দিতে হবে।’ তিনি সচিবালয়ে যাদের ‘ফ্যাসিস্টের দোসর’ বলা হয়, তাদের সরানোর দাবিও জানান

বিচার বিভাগে থাকা স্বৈরাচারের দোসরদের সরানোর বিষয়ে ফখরুল বলেন, ‘যদিও এটা বিচার বিভাগের দায়িত্ব, তবে প্রধান উপদেষ্টার পদে থাকা ড. ইউনূসকে বিষয়টি নিয়ে উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন,পুলিশে যে নিয়োগ হচ্ছে, বিশেষ করে পদোন্নতি ও নতুন নিয়োগের ক্ষেত্রে অন্তর্র্বতী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে।’ এছাড়া সরকারের ভেতর যদি কোনো দলীয় কর্মকর্তা থেকে থাকে, তাদেরকেও সরানোর দাবি জানিয়েছেন বিএনপি।

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন