বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সেশনের অনুষ্ঠানে পুলিশ কমিশনার
logo

অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সেশনের অনুষ্ঠানে পুলিশ কমিশনার

মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার আয়োজনে আজ সোমবার ২৮ জুলাই সকাল ৯টা ৩০ মিনিটে খুলনা নগরীর ফাতেমা উচ্চ বালিকা বিদ্যালয়ে মানব পাচার, মানব চোরাচালান, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, মানব পাচার এবং পাচার হওয়া ভিকটিম সনাক্তকরণ, নিরাপদ অভিবাসন এবং বাল্যবিবাহের মত সামাজিক অপরাধ প্রতিরোধ কিংবা নিয়ন্ত্রণ করা খুব সহজ কাজ নয়।  

স্কুল এবং কলেজ শিক্ষকদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এধরনের অপরাধ নিয়ন্ত্রণে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ এবং নিরীহ লোকদের ভালো চাকুরি, মডেলিং, বিয়ের সুযোগসহ নানান সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের ছেলে-মেয়েদের বিভিন্ন দেশে পাচার করা হয়। 

প্রতারণার শিকার ভুক্তভোগিরা যখন বুঝতে পারে তারা পাচার হয়েছে তখন তারা নিরুপায়। একটা মানুষ যখন পাসপোর্ট ছাড়া অন্য দেশে পাচার হয় তাকে চিহ্নিত করে উদ্ধার করাটা অনেক 
কঠিন কাজ। 

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সচেতনমূলক প্রচেষ্টার মাধ্যমে অনেক ছাত্র-ছাত্রী এ ধরনের প্রতারণা থেকে রেহাই পেতে পারে। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তিনি মানব পাচার ও বাল্যবিবাহ মত সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত সেশনে জাস্টিস এন্ড কেয়ার কর্মকর্তা-সহ স্কুলের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন