বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা অনাড়ম্বর আয়োজনে কেএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ জাহিদুল হাসান
logo

অনাড়ম্বর আয়োজনে কেএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ জাহিদুল হাসান

 খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর কমিশনার হিসেবে আজ রোববার ১৪ ডিসেম্বর দুপুর ০১ টা ০৫ মিনিটে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। 

তিনি বিদায়ী কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার-এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহণ উপলক্ষে নবাগত কমিশনার পুলিশ কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে বিদায়ী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জ্ঞাপন করেন। পরবর্তীতে প্রচলিত রীতি অনুযায়ী দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সংক্রান্ত সকল আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

দায়িত্ব গ্রহণকালে মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা বলেন, খুলনা মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা,অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য। 

এ লক্ষ্যে তিনি নগরীর সম্মানিত নাগরিক সমাজ, জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত নগরীতে রূপান্তর সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ:অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা—সহ উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ এবং সহকারী পুলিশ কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন