বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
জাতীয় *অফিসার্স মিলিটারি পুলিশ কোর্সের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ডিএমপি সদর দপ্তর পরিদর্শন*
logo

*অফিসার্স মিলিটারি পুলিশ কোর্সের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ডিএমপি সদর দপ্তর পরিদর্শন*

কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এ্যান্ড স্কুল (সিএমপিসিএ্যান্ডএস) সাভার সেনানিবাস পরিচালিত অফিসার্স মিলিটারি পুলিশ কোর্স (ওএমপিসি)-৬১ এর ৩৫ জন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকাল থেকে ডিএমপি হেডকোয়ার্টার্স, ট্রাফিক কন্ট্রোল রুম, ৯৯৯ পরিদর্শন ও ব্যবহারিক ও বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেন ৩৫ জন কর্মকর্তা।

এসময় সেখানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, বিপিএম-সেবাসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এ্যান্ড স্কুল এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মুহাম্মদ মেহেদি হাসান আল আমিনসহ মিলিটারি পুলিশ সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দিনের শুরুতে ডিএমপি হেডকোয়ার্টার্সের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপারেশনাল কার্যক্রম, মহানগরের অপরাধ, প্যাট্রোল, তল্লাশি ইত্যাদি বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন ডিএমপি রমনা (ট্রাফিক) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সফিকুল ইসলাম। 

এর আগে ডিএমপির সাংগঠনিক কাঠামো, প্রচলিত আইনের প্রয়োগ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
 
এরপর ট্রাফিক পুলিশের ল  এনফোর্সমেন্ট, ডিজিটাল ট্রাফিক ম্যানেজমেন্ট, ট্রাফিক পুলিশের চ্যালেঞ্জসহ সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। পরে প্রশিক্ষণার্থীগণ ট্রাফিক কন্ট্রোল রুম ও ৯৯৯ পরিদর্শন করেন।

খুঁজুন