বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজনীতি নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫-দফা আদায়ে বিক্ষোভ মিছিল
logo

নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫-দফা আদায়ে বিক্ষোভ মিছিল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫-দফা গণদাবীতে চলমান যুগপৎ আন্দোলনের ৪র্থ ধাপের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও যুগ্মমহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, পুরোনো বন্দোবস্তের নির্বাচনের মাধ্যমে দেশকে আগের পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের জনতা প্রতিহত করবে। জুলাইয়ের এতো রক্ত ও জীবনের পরে কোন অবস্থাতেই আর কোন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেয়া হবে না। তাই জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। নির্বাচনের আগে গণভোট হতে হবে।

আজ ২০ অক্টোবর, সোমবার ঢাকা মহানগর আয়োজিত এই বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশের যা অবস্থা তাতে লেভেল প্লেয়িং ফিল্ড নাই। আমরা বলবো, সরকারের আচরনের মাধ্যমে, সদিচ্ছার মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতো রক্তের মাধ্যমে অর্জিত জুলাই সনদের আইনীভিত্তি দিতে সমস্যা কোথায়?

সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
78ce36b6-2ad2-4fbf-ad43-9dd55355aaa8.jpg 78.15 KB
আন্দোলনরত শিক্ষকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের একাত্মতা ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং মাওলানা শেখ ফজলে বারী মাসউদ আজ ২০ অক্টোবর, সোমবার বিকালে আন্দোলনরত শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষকদের দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন