শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু খুলনার ট্রিপল মার্ডার: আত্মগোপনেও শেষ রক্ষা হলো না ঘাতক সৎ বাবার, বরিশাল থেকে গ্রেপ্তার সাথিয়া থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার; ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা ব্রাজিল প্রস্তুতি ম্যাচে নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে বিশ্ব পরিবেশ দিবস আজ শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা
জাতীয় নতুন বাংলাদেশের জন্মদিন আজ: প্রধান উপদেষ্টা
logo

নতুন বাংলাদেশের জন্মদিন আজ: প্রধান উপদেষ্টা

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন আজ নতুন বাংলাদেশের জন্মদিন এবং সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব বলে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৬ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘আজকের এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, তা সম্পূর্ণভাবে বর্জন করলাম। আজ থেকে প্রতিটি পদে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম।’

গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রর্থীকে ভোট দিলাম, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু গণভোট খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশগ্রহণ করার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদশে গড়তে পারি।’

এসময় উচ্ছ্বাস প্রকাশ করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘এটা আমার জীবনে মহা আনন্দের দিন। বাংলাদেশের সবার মনে এটা মহা আনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু।’

সবশেষে প্রধান উপদেষ্টা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।’ এসময় উপস্থিত সাংবাদিকরা তাকে ‘ঈদ মোবারক’ বলে পাল্টা শুভেচ্ছা জানান। জবাবে তিনি হেসে ‘ঈদ মোবারক’ বলেন।

খুঁজুন