বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা নড়াইল জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরের মতবিনিময়
logo

নড়াইল জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরের মতবিনিময়

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো: ওমর ফারুক প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার ২৯ নভেম্বর বিকালে নড়াইল সার্কিট হাউজের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে ‘প্রশিক্ষণ, দক্ষতা ও সুশাসন’ বিষয়ে মতবিনিময় করেন।

রেক্টর বলেন, প্রশিক্ষণ হতে হবে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। কর্মক্ষেত্রে পেশাগত দ্বায়িত্ব দক্ষতার সাথে পালন ও সুশাসন বাস্তবায়নে প্রশিক্ষণের বিকল্প নেই। ৬০ জনঘন্টার প্রশিক্ষণ ফলপ্রসূ করতে স্থানীয়ভাবে অভিজ্ঞ সম্পদব্যক্তিদের গুরুত্ব দিতে হবে।
 ভালো প্রশাসক হতে পেশাগত জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা ও সততা থাকতে হবে। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। 

সভায় নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক জুলিয়া সুকায়নাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন