বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
রাজধানী নৌ পথে চাঁদাবাজি ও প্রশাসনের হয়রানি বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল
logo

নৌ পথে চাঁদাবাজি ও প্রশাসনের হয়রানি বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল

শনিবার বিকাল চারটায় ঢাকার মিরপুর রুস্তম পুর ক্রাউন সিমেন্ট ঘাটে জাহাজী শ্রমিক ফেডারেশনের আয়োজনে নৌপথে চাঁদাবাজি ও প্রশাসনের হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেন ফেডারেশনের শ্রমিক ও নেতৃবৃন্দ। 

মানববন্ধনে ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ সিকদার বলেন-নৌ পথে দলীয় প্রভাব খাটিয়ে এক শ্রেনীর চাঁদাবাজরা প্রতিনিয়ত জাহাজের কর্মচারীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে এ বিষয়ে কর্মচারীরা নির্বাক হয়ে প্রশাসনের সহযোগিতা চাইলে প্রশাসন এ বিষয়ে কোন ধরনের সহযোগিতা করে না। বরং চাঁদাবাজের পক্ষে সাফাই করে।এ ভাবে চলতে থাকলে নৌ পথে বিভিন্ন ধরনের নৌ যান চলা অসম্ভব হয়ে দাঁড়াবে। 

তাই নৌ শ্রমিকরা তাদের দাবী আদায়ের জন্য প্রয়োজনে নৌ উপদেষ্টা স্বারকলীপি দেবে। সবুজ শিকদার আরো বলেন নৌ শ্রমিকের ঘাম ঝরানো টাকা তা কেন চাঁদাবাজদের দিবে প্রয়োজনে নৌ শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্রগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের  সাধারন সম্পাদক জনাব শাহাদাৎ হোসেন। মোঃ চুন্নু মাষ্টার সাধারন সম্পাদক বি আই ডাব্লু টি সি,মোঃ পান্না বিশ্বাস সাধারণ সম্পাদক শীতলক্ষ্যা নদী বন্দর কমিটি, মোহাম্মদ জাকির হোসেন প্রচার সম্পাদক রুস্তমপুর শাখা, মানববন্ধনটি সভাপতিত্ব করেন মোঃ আব্দুল আলিম গাবতলী রুস্তমপুর শাখা বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়হান চৌধুরী বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন