বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজধানী নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেফতার
logo

নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেফতার

২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো-১। ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: কালু শেখ (৪২) ২। ঢাকা জেলার স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ টিটু ভুইয়া (৪৫) ৩। কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-মানবাধিকার সম্পাদক সেলিম রেজা (২৭) ৫। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সুকুমার চৌধুরী শুভ (৩৩) ৫। হাজারীবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আবুল হাসনাত বাহার (৩৭)।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ডিবি-ওয়ারী বিভাগ বংশাল  থানাধীন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মো:কালু শেখকে ও রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় পল্টন থানা এলাকা থেকে মোঃ টিটু ভুইয়াকে  গ্রেফতার করে।  একই দিন রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় মুগদা থানা এলাকা থেকে সেলিম রেজা ও সুকুমার চৌধুরী শুভকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগ।

ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) সকাল আনুমানিক ০৮:১০ ঘটিকায় ডিবি- গুলশান বিভাগের একটি টিম মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আবুল হাসনাত বাহারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন