বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব ববি হাজ্জাজ আজ ২৩ জানুয়ারি দুপুরে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
তিনি জাফরাবাদ এলাকায় কয়েকটি পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে জনাব ববি হাজ্জাজ শের-ই-বাংলা নগর এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার উন্নয়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন।
এরপর তিনি শ্যামলী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করেন।
সারাদিনের কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। জনাব ববি হাজ্জাজ বলেন, জনগণের ভালোবাসা ও প্রত্যক্ষ সমর্থনই তাঁর রাজনৈতিক সংগ্রামের প্রধান প্রেরণা।
*নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ এ অংশ নিলেন ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব ববি হাজ্জাজ*
*নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ এ অংশ নিলেন ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব ববি হাজ্জাজ*
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব ববি হাজ্জাজ আজ ২৩ জানুয়ারি দুপুরে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি জাফরাবাদ এলাকায় কয়েকটি পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার ও নিরাপত্তা
নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে জনাব ববি হাজ্জাজ শের-ই-বাংলা নগর এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার উন্নয়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। এরপর তিনি শ্যামলী
জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করেন। সারাদিনের কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। জনাব ববি হাজ্জাজ বলেন, জনগণের ভালোবাসা ও প্রত্যক্ষ সমর্থনই তাঁর রাজনৈতিক সংগ্রামের প্রধান প্রেরণা।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত