সরকার কন্ট্রোল রুম স্থাপন করেছে জাতীয় সংসদ নির্বাচন ও ‘গণভোট ২০২৬’ উপলক্ষে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং অভিযোগ নিষ্পত্তির জন্য। বুধবার (১১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে মন্ত্রণালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে।
অফিস আদেশে বলা হয়েছে, কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য হটলাইন নম্বর (+৮৮০২২২৬৬৪১১১৮) চালু করা হয়েছে। মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত যেকোনো নির্বাচনি অভিযোগ ও তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। প্রতিদিন একজন যুগ্ম সচিব তদারকির দায়িত্বে থাকবেন এবং প্রতিটি শিফটে একজন উপসচিব বা সিনিয়র সহকারী সচিবের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়কগণ দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠ পর্যায় থেকে প্রাপ্ত অভিযোগ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।
নির্বাচনী অভিযোগ প্রতিকারে কন্ট্রোল রুম স্থাপন করেছে সরকার
নির্বাচনী অভিযোগ প্রতিকারে কন্ট্রোল রুম স্থাপন করেছে সরকার
সরকার কন্ট্রোল রুম স্থাপন করেছে জাতীয় সংসদ নির্বাচন ও ‘গণভোট ২০২৬’ উপলক্ষে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং অভিযোগ নিষ্পত্তির জন্য। বুধবার (১১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে মন্ত্রণালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে। অফিস আদেশে বলা হয়েছে, কন্ট্রোল
রুমের সঙ্গে যোগাযোগের জন্য হটলাইন নম্বর (+৮৮০২২২৬৬৪১১১৮) চালু করা হয়েছে। মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত যেকোনো নির্বাচনি অভিযোগ ও তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। প্রতিদিন একজন যুগ্ম সচিব
তদারকির দায়িত্বে থাকবেন এবং প্রতিটি শিফটে একজন উপসচিব বা সিনিয়র সহকারী সচিবের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়কগণ দায়িত্ব পালন করবেন। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠ পর্যায় থেকে প্রাপ্ত অভিযোগ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত