খুলনার বয়রাস্থ পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আজ শনিবার ০১ নভেম্বর সকাল ০৯ টা ৩০ মিনিটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় শুভ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হলে পুলিশের সর্বস্তরে পেশাদারিত্ব, সততা ও দক্ষতা অত্যন্ত জরুরি।
নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি সদস্যকে দায়িত্বশীল মনোভাব, ন্যায়নিষ্ঠা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে। নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা বজায় রাখা, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে ইএন্ডডি/এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান-সহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত
খুলনার বয়রাস্থ পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আজ শনিবার ০১ নভেম্বর সকাল ০৯ টা ৩০ মিনিটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় শুভ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। প্রধান অতিথি
তাঁর বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হলে পুলিশের সর্বস্তরে পেশাদারিত্ব, সততা ও দক্ষতা অত্যন্ত জরুরি। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি সদস্যকে দায়িত্বশীল মনোভাব, ন্যায়নিষ্ঠা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব
পালনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে। নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা বজায় রাখা, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এসময় ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে ইএন্ডডি/এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান-সহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত