শনিবার, ৬ জুন ২০২৬
logo
Breaking News
পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ মোংলায় ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
জাতীয় নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা খতিয়ে দেখছে দুদক
logo

নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা খতিয়ে দেখছে দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কমিটি, ।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মনোনয়ন বাণিজ্যের কোনো অভিযোগ এলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। এদিন দুদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ও কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের মামলা দায়ের করেছে।

মহাপরিচালক জানান, ওই নির্বাচনে পনির উদ্দিন আহমেদকে মনোনয়ন পাইয়ে দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ নেন মশিউর রহমান রাঙ্গা। একই অপরাধে ঘুষ গ্রহণের অভিযোগে পনির উদ্দিনকেও মামলায় আসামি করা হয়েছে।

এছাড়া, ৩ কোটি ৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৪২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগের প্রমাণের ভিত্তিতে ময়মনসিংহে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক।

খুঁজুন