বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা নবীনগরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি সভা ও ভিডিও প্রদর্শনী
logo

নবীনগরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি সভা ও ভিডিও প্রদর্শনী

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 'স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে ইয়ং পাওয়ার সোশ্যাল এ্যাকশন (ইপসা) কর্তৃক তৃতীয় প্রকল্প বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতকে সক্রিয় করে প্রান্তিক জনগণকে সঠিক সেবা প্রদানের জন্য তথ্যভিত্তিক আলোচনা সভা ও তদসংক্রান্ত ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

তারই ধারাবাহিকতায় ৬-ই-মার্চ বৃহস্পতিবার  নবীনগর উপজেলার নবীনগর পূর্ব  ইউনিয়ন পরিষদে এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কমিউনিটি সভা ও সেই সংক্রান্ত ভিডিও প্রদর্শনী করা হয়।

'অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই আদালতে' এই স্লোগানে উপজেলার প্রতিটি ইউনিয়নের অংশ হিসেবে নবীনগর পূর্ব  ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি পালন করা হয়।

পূর্ব  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউএনডিপির নবীনগর উপজেলার সমন্বয়কারী ওবায়দুল হক সৌরভের সঞ্চালনায়। বক্তব্য রাখেন ইউপি সচিব নাজমুল হক এবং হিসাবরক্ষক ও কান কম্পিউটার অপারেটর সাফায়াত ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

বক্তারা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে, বৈষম্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য, প্রান্তিক পর্যায়ে ছোটখাটো অপরাধ দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন