বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী
সারাবাংলা নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ৩৯৫ লিটার অক্টেন ও ২৪ বস্তা সার জব্দ করেছে বিজিবি
logo

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ৩৯৫ লিটার অক্টেন ও ২৪ বস্তা সার জব্দ করেছে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদকৃত ৩৯৫ লিটার অক্টেন ও ২৪ বস্তা সার জব্দ করতে সক্ষম হয়েছে।

অদ্য ১১ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক রাত ০১০০ ঘটিকা হতে সকাল ০৬০০ ঘটিকা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সোনাইছড়ি নামক স্থান হতে অবৈধভাবে মজুদকৃত ৩৯৫ লিটার জ্বালানি তেল (অকটেন) জব্দ করা হয়। একই সময়ে টাইম বাজার এলাকা হতে ২০ বস্তা ইউরিয়া সার এবং ০৪ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানি তেল ও সার চোরাচালানের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফয়জুল কবির জানান, বিজিবি মহাপরিচালকের কঠোর নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, পাচার, কালোবাজারি এবং সকল প্রকার চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়নে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন