শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
দ্বিতীয় সন্তানের মা হলেন বুললী হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু খুলনার ট্রিপল মার্ডার: আত্মগোপনেও শেষ রক্ষা হলো না ঘাতক সৎ বাবার, বরিশাল থেকে গ্রেপ্তার সাথিয়া থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার; ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা ব্রাজিল প্রস্তুতি ম্যাচে নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে বিশ্ব পরিবেশ দিবস আজ শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সারাবাংলা মুন্সীগঞ্জ শ্রীনগর হতে ১৬৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী র‍্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
logo

মুন্সীগঞ্জ শ্রীনগর হতে ১৬৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী র‍্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

অদ্য ৩০/০৬/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৫.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কোলাপাড়া দক্ষিণ পাইকসা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৪৯,৫০০/- (উনপঞ্চাশ হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ১৬৫ (একশত পঁয়ষট্টি) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ফয়সাল ফরাজী (২৫), পিতা- মোঃ সেলিম ফরাজী, সাং- ভোজেশ্বর, থানা- নড়িয়া, জেলা- শরিয়তপুর বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন