মোংলায় পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ হওয়া সাবেক নারী পাইলট রিয়ানা আবজাল এর লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার ১০ নভেম্বর সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত শনিবার ০৮ নভেম্বর দুপুরে ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালিবোটে রওনা হন।
বোটটি দুপুর ১টার দিকে সুন্দরবনের ঢাংমারি খালের কাছাকাছি পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। স্থানীয় নৌযানের সহায়তায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও রিয়ানা আবজাল নিখোঁজ ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
মোংলায় পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ হওয়া নারী পাইলট রিয়ানার লাশ উদ্ধার
মোংলায় পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ হওয়া নারী পাইলট রিয়ানার লাশ উদ্ধার
মোংলায় পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ হওয়া সাবেক নারী পাইলট রিয়ানা আবজাল এর লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ১০ নভেম্বর সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায়
ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ড।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত শনিবার ০৮ নভেম্বর দুপুরে ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালিবোটে রওনা
হন। বোটটি দুপুর ১টার দিকে সুন্দরবনের ঢাংমারি খালের কাছাকাছি পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। স্থানীয় নৌযানের সহায়তায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও রিয়ানা আবজাল নিখোঁজ ছিলেন।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত