এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ০৪.৩০ ঘটিকায় ডিএমপি’র খিলগাঁও থানাধীন জোড়ভিটা সাকিনস্থ ত্রিমোহনী এলাকা হতে নগদ এজেন্ট একাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীর নাম— মাসুদ রানা হৃদয় (২৮), পিতা— আব্দুল করিম লিটন, গ্রাম— ফতেহাবাদ, থানা— দেবীদ্বার, জেলা— কুমিল্লা। গ্রেফতারকালে আসামীর নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয়।
উল্লেখ্য, প্রতারণার শিকার তেজগাঁও স্টেশন রোড এলাকার বিকাশ/নগদ এজেন্ট ব্যবসায়ী মোঃ বাহাউদ্দিন জানান, একজন অজ্ঞাতনামা ব্যক্তি ২১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ হতে ২৩ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত একাধিকবার তার দোকান থেকে মোবাইল ব্যাংকিং সার্ভিস (বিকাশ/নগদ) এর মাধ্যমে লেনদেন করেন।
২৩ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০.০০ ঘটিকার দিকে সর্বশেষ লেনদেনের সময় উক্ত অজ্ঞাতনামা প্রতারক ভিকটিম মোঃ বাহাউদ্দিন এর অগোচরে তার নগদ এজেন্ট নম্বরে একটি ওটিপি পাঠিয়ে নগদ এজেন্ট একাউন্টটির নিয়ন্ত্রন নিয়ে নেয়। কোনকিছু বুঝে উঠার আগে অল্প কিছুক্ষণের মধ্যেই অজ্ঞাতনামা প্রতারকচক্র মোঃ বাহাউদ্দিন এর নগদ এজেন্ট একাউন্ট থেকে প্রতারণামূলকভাবে সর্বমোট ২,৬৭,৫০০/— (দুই লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত) টাকা বিভিন্ন নম্বরে সরিয়ে ফেলে।
সংঘবদ্ধ প্রতারক চক্রের মাধ্যমে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে ভিকটিম এটিইউ’র ওহভড়ৎস অঞট অ্যাপে অভিযোগ করেন। একই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অভিযোগ দায়ের করলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলা নং—০২, তারিখ—০১/০৮/২০২৫ খ্রিস্টাব্দ, ধারা—৪২০/৪০৬ পেনাল কোড রুজু হয়। প্রাপ্ত অভিযোগ এবং পরবর্তীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অধিযাচন পত্রের প্রেক্ষিতে এটিইউ’র একটি চৌকস দল গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রতারণা চক্রের মূল হোতা আসামী মাসুদ রানা হৃদয় (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব