টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মূল্য তালিকা না রাখার দায়ে দুই গ্যাস সিলিন্ডার খুচরা ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে মির্জাপুর উপজেলা সদরের কাঁচাবাজার রোডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ।
অভিযানকালে মেসার্স আল-আমিন এক্সপ্রেস অ্যান্ড ক্রোকারিজ–এর স্বত্বাধিকারী মাসুদুজ্জামান বাদল এবং আল-আমিন স্যানিটারি–এর স্বত্বাধিকারী এরশাদুজ্জামান মিনজু—দুই সহোদর ব্যবসায়ীকে পৃথকভাবে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তাদের মালিকানাধীন দুটি গ্যাস সিলিন্ডার বিক্রয়কেন্দ্রে সরকার নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানো ছিল না, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।