টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ছয় প্রার্থী। তাদের মধ্যে একজন স্বতন্ত্র এবং বাকি পাঁচজন দলীয় প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিনের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন, বিএনপি মনোনীত কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন ( আব্দুল্লাহ তালুকদার), খেলাফত মজলিসের আবু তাহের, ইসলামী আন্দোলনের এটিএম রেজাউল করিম আল রাজি, বাংলাদেশ রিপাবলিকান পার্টির তোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ ইট ভাটা মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক টাঙ্গাইল জেলা বিএনপি নেতা ফিরোজ হায়দার খান। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মনিরুজ্জামান মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকার কারণে দাখিল করতে পারেননি।
বাংলাদেশ রিপাবলিকান পার্টির তোফাজ্জল হোসেন এর আগে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকেই তিনি গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার মৌখিক প্রচারণা চালিয়ে আসছিলেন। শেষ মুহূর্তে এসে তিনি বাংলাদেশ রিপাবলিকান পার্টি থেকে মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ছয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।