বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
জাতীয় মহাখালীতে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ এক, জাতীয় বার্নে ভর্তি
logo

মহাখালীতে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ এক, জাতীয় বার্নে ভর্তি

রাজধানীর মহাখালীতে ইউরেকা পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় মীর হোসেন (৫৫) নামে একজন দগ্ধ হয়েছেন। পরে তাকে উদ্ধার করে রাত ৮টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ অবস্থায় মীর হোসেনকে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। তবে শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের সূত্র জানায়, রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে মহাখালীর রাওয়া ক্লাবের বিপরীতে অবস্থিত ইউরেকা ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। কিন্তু যানজটের কারণে তারা প্রায় আধা ঘণ্টা পথে আটকে থাকে। অবশেষে রাত ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের গাড়ি। এরপর মাত্র দুই মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, পাম্প এলাকায় হঠাৎ গ্যাস লিকেজ বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন