রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মহাখালী ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবরে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
-খবরপ্রতিদিন/ সি.ব