বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
অপরাধ মেহেরপুরে সেনাবাহিনী.মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে হেরোইনসহ মা-ছেলে আটক
logo

মেহেরপুরে সেনাবাহিনী.মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে হেরোইনসহ মা-ছেলে আটক

সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে ১৩০ গ্রাম হেরোইনসহ মা-ছেলেকে আটক করা হয়েছে।
আজ শনিবার ০৫ জুলাই সকালে পরিচালিত এ অভিযানে আটক হন মিয়াপাড়ার বাসিন্দা নুরুন্নবীর স্ত্রী শিখা খাতুন (৪৫) এবং তার ছেলে জাহিদ (২৫)

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিখা খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। অভিযানে মাদক বিক্রির নগদ ৬২ হাজার ৮৩০ টাকা এবং দুটি ডিজিটাল ওজন পরিমাপক স্কেল উদ্ধার করা হয়।

পরিদর্শক বিদ্যুৎ বিহারী আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মা-ছেলে হেরোইন বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন