বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা মাটিরাঙ্গায় বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালনা,২ দোকানিকে জরিমানা
logo

মাটিরাঙ্গায় বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালনা,২ দোকানিকে জরিমানা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল বিশেষ প্রতিনিধিঃ- পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা  উপজেলা প্রশাসনের উদ্যোগে, মাটিরাঙ্গা বাজারে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (০৫ মার্চ) বিকাল সাড়ে ৩টা থেকে মাটিরাঙ্গা বাজারে  অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মনজুর আলম।বাজার মনিটরিং চলাকালীন সময়ে  রমজানের বিশেষ পণ্যের বাজার দর যাচাই করা হয়।

খুচরা-পাইকারি  বিক্রেতা ও সংশ্লিষ্ট ডিলারদের ক্রয় রশিদ সংরক্ষণপূর্বক মূল্য তালিকা প্রদর্শন করে সহনীয় মূল্যে পণ্য বিক্রয়ের জন্যে নির্দেশনা প্রদান করা হয়। 

মাটিরাঙ্গা বাজারে অভিযান চলাকালীন দোকানে মূল্য তালিকা সংরক্ষণ ও মাল ত্রুয়ের রশীদ না থাকায়  কাজল পোল্ট্রিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই হাজার টাকা  ও মাল ত্রুয়ের রশিদ না থাকায় অলি পোল্ট্রিকে এক হাজার টাকা সহ  দুই দোকানিকে ২টি মামলায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মাটিরাঙ্গা বাজারে বাজার মনিটরিং টাস্কফোর্সের সদস্য ও মাটিরাঙ্গা প্রেসক্লা্ব সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা উপজেলা নিরাপদ খাদ্য  ও স্যানেটারি ইন্সপেক্টর মিজানুর রহমান, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা  কমিটির সভাপতি মো.জামাল হোসেন, সাধারন সম্পাদক আবু সাইম মুকুট সহ বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মনজুর আলম  বলেন-জনস্বার্থে উপজেলা প্রশাসন,  এর পক্ষ হতে বাজারে নির্ধারিত মূল্যে পণ্যের বিপণন এবং সরবরাহ নিশ্চিতকল্পে এরূপ বাজার  মনিটরিং ট্রাস্কফোর্স কার্যক্রম অব্যাহত থাকবে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন