বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
বিশ্ব মার্কিন হামলা ঠেকাতে প্রস্তুত ভেনেজুয়েলা
logo

মার্কিন হামলা ঠেকাতে প্রস্তুত ভেনেজুয়েলা

গত মঙ্গলবার ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভøাদিমির পাদ্রিনো এক বিবৃতিতে জানান, সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে ভেনেজুয়েলা। খবর আল জাজিরার।

ভেনেজুয়েলার উপকূলে সম্প্রতি মার্কিন রণতরি মোতায়েন এবং ওই অঞ্চলে একের পর এক নৌযানে মার্কিন হামলার পর দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এর মধ্যে মঙ্গলবার ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, তারা যে কোনো মার্কিন আগ্রাসন ঠেকাতে তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রেখেছে।

বিবৃতিতে ভেনেজুয়েলা সরকারের যেসব প্রস্তুতির কথা বলা হয়েছে, তার মধ্যে আছে স্থল, আকাশপথ, নৌপথে সেনা ও ক্ষেপণাস্ত্র পরিচালনা বাহিনীকে ব্যাপকভাবে মোতায়েন করা। পাশাপাশি পুলিশ, মিলিশিয়া ও সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত বাহিনীগুলোও মোতায়েন থাকবে। মার্কিন বিমানবাহী রণতরি জেরাল্ড ফোর্ডের লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করা নিয়ে উত্তেজনা চলছে। গুঞ্জন উঠেছে, যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের শত্রু নিকোলা মাদুরো সরকারকে উৎখাত করতে ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে পারে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন