মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার আয়োজনে আজ বৃহস্পতিবার ১৪ আগস্ট খুলনা নগরীর থানাধীন সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মানব পাচার, মানব চোরাচালান, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে সচেতনতা মূলক সেশন অনুষ্ঠিত হয়।
অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, মানব পাচার এবং পাচার হওয়া ভিকটিম সনাক্তকরণ, নিরাপদ অভিবাসন এবং বাল্যবিবাহের মত সামাজিক অপরাধ প্রতিরোধ কিংবা নিয়ন্ত্রণ করা খুব সহজ কাজ নয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ এবং নিরীহ লোকদের ভালো চাকুরি, মডেলিং, বিয়ের সুযোগসহ নানান সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের ছেলে-মেয়েদের বিভিন্ন দেশে পাচার করা হয়। প্রতারণার শিকার ভুক্তভোগিরা যখন বুঝতে পারে তারা পাচার হয়েছে তখন তারা নিরুপায়।
একটা মানুষ যখন পাসপোর্ট ছাড়া অন্য দেশে পাচার হয় তাকে চিহ্নিত করে উদ্ধার করাটা অনেক কঠিন কাজ। মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে পাচার হওয়া ভিকটিম উদ্ধার এবং তাদের আইনী সেবা সহায়তা প্রদান করে।
শিক্ষকদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এধরনের অপরাধ নিয়ন্ত্রণে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সচেতনমূলক প্রচেষ্টার মাধ্যমে অনেক ছাত্র-ছাত্রী এ ধরনের প্রতারণা থেকে রেহাই পেতে পারে।
তিনি শিক্ষার্থীদেরকে মানব পাচারের বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদানের পাশাপাশি, নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস এবং প্রতারণা ও অনলাইন হয়রানি এড়ানোর কৌশল, মাদকাসক্তি থেকে দূরে থাকা, বাল্য বিবাহের কুফল, মোবাইল আসক্তি থেকে বেঁচে থাকা ইত্যাদি বিষয়েও মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন।
এসময় পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এওয়ারনেস কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মানব পাচার ও বাল্যবিবাহের মত সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উক্ত সেশনে জাস্টিস এন্ড কেয়ার কর্মকর্তা-সহ সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
মানব পাচার. অনিরাপদ অভিবাসন. বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সেশন অনুষ্ঠিত হয়
মানব পাচার. অনিরাপদ অভিবাসন. বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সেশন অনুষ্ঠিত হয়
মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার আয়োজনে আজ বৃহস্পতিবার ১৪ আগস্ট খুলনা নগরীর থানাধীন সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মানব পাচার, মানব চোরাচালান, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে সচেতনতা মূলক সেশন অনুষ্ঠিত হয়। অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, মানব পাচার এবং পাচার হওয়া ভিকটিম সনাক্তকরণ, নিরাপদ অভিবাসন এবং বাল্যবিবাহের মত সামাজিক অপরাধ প্রতিরোধ কিংবা নিয়ন্ত্রণ করা খুব সহজ কাজ নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ এবং নিরীহ লোকদের ভালো চাকুরি, মডেলিং, বিয়ের সুযোগসহ নানান সুবিধার
প্রলোভন দেখিয়ে তাদের ছেলে-মেয়েদের বিভিন্ন দেশে পাচার করা হয়। প্রতারণার শিকার ভুক্তভোগিরা যখন বুঝতে পারে তারা পাচার হয়েছে তখন তারা নিরুপায়। একটা মানুষ যখন পাসপোর্ট ছাড়া অন্য দেশে পাচার হয় তাকে চিহ্নিত করে উদ্ধার করাটা অনেক কঠিন কাজ। মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে পাচার হওয়া ভিকটিম উদ্ধার এবং তাদের আইনী সেবা সহায়তা প্রদান করে। শিক্ষকদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এধরনের অপরাধ নিয়ন্ত্রণে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সচেতনমূলক প্রচেষ্টার মাধ্যমে অনেক ছাত্র-ছাত্রী এ ধরনের প্রতারণা থেকে রেহাই পেতে পারে। তিনি শিক্ষার্থীদেরকে মানব পাচারের
বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদানের পাশাপাশি, নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস এবং প্রতারণা ও অনলাইন হয়রানি এড়ানোর কৌশল, মাদকাসক্তি থেকে দূরে থাকা, বাল্য বিবাহের কুফল, মোবাইল আসক্তি থেকে বেঁচে থাকা ইত্যাদি বিষয়েও মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন। এসময় পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এওয়ারনেস কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মানব পাচার ও বাল্যবিবাহের মত সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করা হয়। উক্ত সেশনে জাস্টিস এন্ড কেয়ার কর্মকর্তা-সহ সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত