বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ
logo

মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ

মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার  ২৪ জুলাই দুপুরে এক অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে, মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।

 অনুষ্ঠানে মাগুরা সদর উপজেলায় ৩২টি,  শ্রীপুরে ১০টি , মহম্মদপুরে ২০টি ,হুইল চেয়ার ও ১টি সাদাছড়ি, শালিখা উপজেলায় ১০টি হুইল চেয়ার এবং পৌরসভায় হুইল চেয়ার, ট্রাইসাইকেল, ওয়াকার, সাদাছড়ি, ক্র্যাস ও কর্ণার চেয়ারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

মোট বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ৮০টি হুইল চেয়ার, ১০টি ট্রাইসাইকেল, ৪টি অক্সালারি ক্র্যাস, ২টি স্মার্ট সাদাছড়ি, ১টি এলবোক্র্যাচ, ১টি কর্ণার চেয়ার ও ১টি ফোল্ডিং ওয়াকার।

এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,  প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই সহায়তা তাদের জীবনযাপনকে স্বাভাবিক করতে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন