বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়
অপরাধ মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি শাহিন আহম্মেদ তরাফদার গ্রেফতার
logo

মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি শাহিন আহম্মেদ তরাফদার গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিন আহম্মেদ তরাফদার @ লেশু শাহিন (৫৪)’কে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২৭/১০/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪.১০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা নং- ৭০/৭৯৩, তারিখ- ২৯/১১/২০১৯ খ্রি., ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি শাহিন আহম্মেদ তরাফদার @ লেশু শাহিন (৫৪), পিতা- এ্যাড: মইনুদ্দিন আহম্মেদ তরাফদার তালুকাদার, সাং- পূর্ব খাবাশপুর লঞ্চঘাট জামে মসজিদ, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন