র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: পয়েট চৌধুরী (৩০)’কে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২৬/১০/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৭.৫০ ঘটিকার সময় র্যাব-১০ এর আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন সুভাঢ্যা এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মামলা নং- ১৬(৬)২২, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: পয়েট চৌধুরী (৩০), পিতা- বাবুল চৌধরী, সাং- পশ্চিম ব্রজারহার্টি, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
-খবরপ্রতিদিন/ সি.ব