বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়
অপরাধ মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ইউসুফ ফরাজী গ্রেফতার
logo

মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ইউসুফ ফরাজী গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এবং র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: ইউসুফ ফরাজী (৩৩)’কে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন বাসাইল এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ২৮/১০/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকার সময় র‌্যাব-১০ এবং র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন বাসাইল এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। 

অভিযানে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার মামলা নং- ১৮(২)২০, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: ইউসুফ ফরাজী (৩৩), পিতা- মৃত আহাম্মেদ আলী, সাং- পুরাতন বাউশিয়া, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন