বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান
জাতীয় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক শিগগিরই উন্নয়ন করা হবে: সড়কমন্ত্রী
logo

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক শিগগিরই উন্নয়ন করা হবে: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আশ্বাস দিয়েছেন কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের উন্নয়নকাজে শিগগিরই দৃশ্যমান অগ্রগতি হবে বলে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সদস্য মো. আবুল হাসনাতের জরুরি জন-গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের দুর্ভোগ লাঘব বর্তমান সরকারের অগ্রাধিকার। চলমান সংস্কার ও প্রশস্তীকরণ কাজ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ মহাসড়কে দীর্ঘদিনের ভোগান্তি কমানো হবে।

তিনি জানান, ৮২ দশমিক ৬৮ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাইল পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার অংশ ইতোমধ্যে চার লেনে উন্নীতকরণের আওতায় এসেছে। ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন রাখা হচ্ছে, যা সড়ক নিরাপত্তা বাড়াবে।

সড়কমন্ত্রী বলেন, বৈদেশিক অর্থায়নের বাইরে চলে গেলেও চার লেন প্রকল্প বাস্তবায়নে সরকার বিকল্প অর্থায়নের পথ খুঁজছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করা হচ্ছে।

তিনি জানান, দেবিদ্বার, কংশনগর ও ভিংলাবাড়ী এলাকায় ৮০৪ মিটার রিজিড পেভমেন্ট নির্মাণ চলছে। এছাড়া পিরিয়ডিক মেইনটেন্যান্স কর্মসূচির আওতায় ময়নামতি, ফুলগাছতলা, কোম্পানিগঞ্জ, কাঠেরপুল ও কুটিচৌমুহনীসহ বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ৮৪৫ মিটার সড়ক প্রশস্ত ও টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কুমিল্লা থেকে দেবিদ্বার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়ক ৩৪ ফুটে প্রশস্ত করার কাজ দ্রুত শুরু করতে দরপত্র আহ্বান করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে এবং চূড়ান্ত নকশা প্রস্তুতের কাজ চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের মধ্যে সড়ক যোগাযোগ আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

খুঁজুন