বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
অপরাধ খুলনায় সবুজবাগে বাসায় ঢুকে টগর নামের যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা
logo

খুলনায় সবুজবাগে বাসায় ঢুকে টগর নামের যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা

খুলনা নগরীতে বাড়িতে ঢুকে মনোয়ার হোসেন টগর নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার ০১ আগস্ট রাত সোয়া ৯টার দিকে সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকা এ ঘটনা ঘটে। 

নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। মসজিদের পাশে নিজের বাড়িতে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত যুবক রংয়ের ঠিকাদার ছিল। 

রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগে তাকে ছুরিকাঘাত করে। বুকের ডান পাশে আঘাতটি লাগে। 

এরপর ওই ঠিকাদার মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানার এস আই আব্দুল হাই বলেন, রাত সোয়া ৯টার দিকে ৩ জন যুবক তার বাড়িতে আসে।

তাদের দরজা খুলে দিলে গল্পের একপর্যায়ে ওই তিনজন যুবকের একজন মনোয়ার হোসেন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে।

তিনি আরও বলেন, হত্যাকারীরা নিহতের পূব পরিচিত। তাদের সকলকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই আসামিরা গ্রেফতার হবে বলে তিনি জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন