বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা খুলনায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারান একটি পরিবার ক্ষতিগ্রস্ত পরিবারকে নগত অর্থ ও টিন প্রদান
logo

খুলনায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারান একটি পরিবার ক্ষতিগ্রস্ত পরিবারকে নগত অর্থ ও টিন প্রদান

খুলনার খান জাহান আলী থানাধীন জাবদিপুর এলাকায় রেললাইন সংলগ্ন একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। পুড়ে যায় ঘরের সব আসবাবপত্র, মূল্যবান সামগ্রীসহ ৬০ হাজার টাকা নগদ অর্থসহ সর্বমোট ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হন মো. ইব্রাহিম খলিল নামের এক ইজি বাইক চালক। তার পরিবারে রয়েছেন স্ত্রী সন্তানসহ মোট ছয়জন সদস্য।
খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান খুলনা-৩ আসনের গণমানুষের নেতা, বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল। 

তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ, নতুন টিন এবং পূর্ণ পুনর্বাসনের আশ্বাস প্রদান করা হয়।

বকুল ভাইয়ের পক্ষ থেকে এ সহায়তা পৌঁছে দেন বিএনপি নেতা বোরহান উদ্দিন সেতু। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন