বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা খুলনায় নজরুল ইসলাম মঞ্জু কেন্দ্রর ঘোষিত কর্মসূচি আলাদা ভাবে পালন করতে দেখা গেছে
logo

খুলনায় নজরুল ইসলাম মঞ্জু কেন্দ্রর ঘোষিত কর্মসূচি আলাদা ভাবে পালন করতে দেখা গেছে

খুলনা-২ আসনের সাবেক এমপি, বিএনপি খুলনা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু দীর্ঘ ৩বছর দলের পদ হারিয়ে ছিলেন। 

তবুও দলের কেন্দ্র ঘোষিত সকল রাজনৈতিক কর্মসূচি আলাদাভাবেই তার অনুসারীদের নিয়ে পালন করতে দেখা গেছে বিগত ৩বছর ধরে। 

দীর্ঘদিন দল থেকে নির্বাসিত মঞ্জুকে গত সোমবার ০৩ নভেম্বর  বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২  আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। 

ওই দিন বিকেল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে মঞ্জুকে প্রার্থী ঘোষণার পর থেকে খুলনা মহানগর বিএনপির রাজনীতিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। পক্ষে বিপক্ষে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মাঝে চলছে একধরেনর মৌনযুদ্ধ। তবে কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে গেলে চরম বিপত্তি ঘটতে পারে সে 
আশঙ্কার কারনে প্রকাশ্যে কোন মতবিরোধ দেখা যাচ্ছে না। 

তবে নজরুল ইসলাম মঞ্জু গণমাধ্যমকে বলেছেন সব বিভেদ ভুলে দলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে কাজ শুরু করবেন শিঘ্রই।

এদিকে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার ০৫ নভেম্বর বিকেলে নগরীর হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে। 

পরে তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শোনাযাচ্ছে মনোনয়ন সংক্রান্ত  স্থানীয় দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। 

চট্টগ্রামের ঘটনার পর বিভিন্নস্থানে বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে বাড়তি সতর্কতা দেখা দিয়েছে। বিশেষ করে যে সকল আসনে অভ্যন্তরীণ বিভেদ রয়েছে। খুলনার বিএনপির বেশ কয়েকজন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে এবিষয়ে আলোচনা কালে তারা বলেন, খুলনায় বিএনপির মধ্যে তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা নেই, তবে নজরুল ইসলাম মঞ্জুকে সতর্ক থাকতে হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন