বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা খুলনায় নির্বাচনী অপরাধ তদন্ত ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করলেন
logo

খুলনায় নির্বাচনী অপরাধ তদন্ত ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করলেন

খুলনায় কেএমপি হেডকোয়র্টার্সের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দুপুরে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP) বাংলাদেশের সহযোগিতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশ হেডকোয়ার্টার্স, (UNODC) এর যৌথ আয়োজনে “Electoral Case Investigation and Institutional Readiness” বিষয়ে প্রশিক্ষণের ২য় ব্যাচের গুরুত্বপূর্ণ ক্লাস নেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।
ক্লাসে উপস্থিত প্রশিক্ষণার্থী কেএমপি ও খুলনা রেঞ্জের বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দের উদ্দেশ্যে কমিশনার মহোদয় নির্বাচনকালীন অপরাধ শনাক্তকরণ, তদন্ত প্রক্রিয়া, প্রমাণ সংগ্রহ, মামলা পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
একইসাথে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের আইনগত, প্রশাসনিক, লজিস্টিক, নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন।
নির্বাচনকে ঘিরে যেকোনো অনিয়ম ও অপরাধ দমনে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব আবু তাহের, ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং জনাব মোহাম্মদ হাসিবুল হক, অ্যাডমিন ও ফাইন্যান্স অফিসার, ইউএনওডিসি বাংলাদেশ।

খুঁজুন