খুলনা নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে আজ রোববার ২৭ জুলাই সকাল ০৯ টা ৩০ মিনিটে কেএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। অপরাধ পর্যালোচনা সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম অ্যান্ড অপারেশনস্ ) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান।
সভায় জুন ২০২৫ মাসের মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং এবং হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ সংক্রান্তে পর্যালোচনা করা হয়। একইসাথে নগরীর বিভিন্ন থানা এলাকার তালিকাভুক্ত, চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের সহযোগীদের অবস্থান সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় পুলিশ কমিশনার খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করেন।
তিনি ফৌজদারি অপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে তথ্য-প্রযুক্তির নতুন নতুন কৌশল ব্যবহার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন। অপরাধ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনায় কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
খুলনায় কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
খুলনা নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে আজ রোববার ২৭ জুলাই সকাল ০৯ টা ৩০ মিনিটে কেএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। অপরাধ পর্যালোচনা সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম অ্যান্ড অপারেশনস্ ) জনাব মোহাম্মদ রাশিদুল
ইসলাম খান।সভায় জুন ২০২৫ মাসের মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং এবং হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ সংক্রান্তে পর্যালোচনা করা হয়। একইসাথে নগরীর বিভিন্ন থানা এলাকার তালিকাভুক্ত, চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের সহযোগীদের অবস্থান সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়। সভায় পুলিশ কমিশনার খুলনা
মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করেন। তিনি ফৌজদারি অপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে তথ্য-প্রযুক্তির নতুন নতুন কৌশল ব্যবহার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন। অপরাধ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত