খুলনায় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি করা হয়েছে।
অন্যদিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসানকে কেএমপির কমিশনার করা হয়েছে।
আজ সোমবার ০৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জাহিদুল হাসান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২৬ নভেম্বর পদোন্নতি পেয়ে তিনি ডিআইজি হয়েছেন।
অন্যদিকে, জুলফিকার আলী হায়দারকে গত বছরের ৫ আগস্ট উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে ডিএমপিতে পদায়ন করা হয় এবং পরে ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার পরই কেএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।