খুলনা নগরবাসীর নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ‘বাসা বাড়ির নিরাপত্তা’ শীর্ষক ভিডিও প্রদর্শনী ও মত বিনিময় সভা আজ রোববার অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান নগরীর এশিয়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, আলমনগর,খালিশপুর এলাকায় ‘বাসা বাড়ির নিরাপত্তা' শীর্ষক একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করেন।
ভিডিওটিতে বাসা বাড়ির নিরাপত্তা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে-যেমন:বাড়ির চারপাশের ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখা ও অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে রাখার পরামর্শ।
বাড়ির প্রাচীরের উপযুক্ত উচ্চতা নির্ধারণ, প্রাচীরের উপরে কাটাতার দেওয়া।চাবি হারিয়ে গেলে নতুন তালা ক্রয়।বাসার নিরাপত্তায় সিসি ক্যামেরার প্রয়োজনীয়তা,রাতের বেলায় বাড়ির প্রবেশদ্বার ও আশপাশে পর্যাপ্ত আলোকসজ্জা বা লাইট জ্বালিয়ে রাখার গুরুত্ব,
দূরে অবস্থানকালে প্রতিবেশিদের জানিয়ে যাওয়া।
কেএমপি আশা করছে, ভিডিওটির বার্তাগুলো নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং এর মাধ্যমে তাদের মধ্যে বাসা বাড়ির নিরাপত্তা বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনায় বাসা বাড়ির নিরাপত্তা বিষয়ক ভিডিও প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
খুলনায় বাসা বাড়ির নিরাপত্তা বিষয়ক ভিডিও প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
খুলনা নগরবাসীর নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ‘বাসা বাড়ির নিরাপত্তা’ শীর্ষক ভিডিও প্রদর্শনী ও মত বিনিময় সভা আজ রোববার অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান নগরীর এশিয়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট,
আলমনগর,খালিশপুর এলাকায় ‘বাসা বাড়ির নিরাপত্তা' শীর্ষক একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করেন।ভিডিওটিতে বাসা বাড়ির নিরাপত্তা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে-যেমন:বাড়ির চারপাশের ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখা ও অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে রাখার পরামর্শ।বাড়ির প্রাচীরের উপযুক্ত উচ্চতা নির্ধারণ, প্রাচীরের উপরে কাটাতার দেওয়া।চাবি হারিয়ে গেলে নতুন
তালা ক্রয়।বাসার নিরাপত্তায় সিসি ক্যামেরার প্রয়োজনীয়তা,রাতের বেলায় বাড়ির প্রবেশদ্বার ও আশপাশে পর্যাপ্ত আলোকসজ্জা বা লাইট জ্বালিয়ে রাখার গুরুত্ব,দূরে অবস্থানকালে প্রতিবেশিদের জানিয়ে যাওয়া।কেএমপি আশা করছে, ভিডিওটির বার্তাগুলো নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং এর মাধ্যমে তাদের মধ্যে বাসা বাড়ির নিরাপত্তা বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত