বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা খুলনায় সাব্বির হত্যা মামলার আসামি হাফিজসহ তিন জন কে আটক অস্ত্র ও গুলি উদ্ধার
logo

খুলনায় সাব্বির হত্যা মামলার আসামি হাফিজসহ তিন জন কে আটক অস্ত্র ও গুলি উদ্ধার

খুলনায় সাব্বির হত্যা মামলার অন্যতম প্রধান আসামি শেখ হাফিজ ৩ সহযোগীসহ আটক হয়েছে। এসময় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

জানা গেছে, আজ বুধবার ১৩ আগস্ট ভোর রাত আনুমানিক ৩টায় খুলনা আর্মি ক্যাম্প হতে একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপসা উপজেলার আইচগাতি, মধ্যপাড়া এলাকায় যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে চাঞ্চল্যকর সাব্বির হত্যা (২৬ জুন ২০২৫) মামলার অন্যতম প্রধান আসামি ও ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য হাফিজুল শেখ হাফিজ (৩২) সহ তার আরও তিন সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭) মোঃ মাসুম শেখ (২২) এবং মোঃ দীপু শেখ (২৪) কে আটক করা হয়।

অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড এমোনিশন, বিপুল পরিমাণে গাঁজা, কয়েকটি দেশীয় অস্ত্র  উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হাফিজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির হত্যাকাণ্ডে তার সরাসরি সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। 

পরবর্তীতে আটককৃত আসামি, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং মাদক পুলিশের নিকট হস্তান্তর করা হয়l

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন