খুলনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্তৃক দ্রুত কাউন্সিল গঠন, হোমিওপ্যাথিক চিকিৎসকদের স্বার্থবিরোধী প্রস্তাব প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
আজ সোমবার ০১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে খুলনার ময়লাপোতা কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক চিকিৎসকরা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ এ চিকিৎসা পদ্ধতি দেশের গ্রামীণ ও সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও কার্যকর।
বক্তারা আরো বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যদি দ্রুত হোমিওপ্যাথিক কাউন্সিল গঠন না করে এবং বিদ্যমান স্বার্থবিরোধী প্রস্তাব প্রত্যাহার না করে তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে
খুলনায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে
খুলনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্তৃক দ্রুত কাউন্সিল গঠন, হোমিওপ্যাথিক চিকিৎসকদের স্বার্থবিরোধী প্রস্তাব প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।আজ সোমবার ০১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে খুলনার
ময়লাপোতা কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক চিকিৎসকরা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ এ চিকিৎসা পদ্ধতি দেশের গ্রামীণ ও সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও কার্যকর।বক্তারা আরো বলেন, স্বাস্থ্য
ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যদি দ্রুত হোমিওপ্যাথিক কাউন্সিল গঠন না করে এবং বিদ্যমান স্বার্থবিরোধী প্রস্তাব প্রত্যাহার না করে তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।মানববন্ধনে খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত