বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা খুলনার রূপসায় রামনগর গ্রামের দুবাই প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে নানা গুনজন
logo

খুলনার রূপসায় রামনগর গ্রামের দুবাই প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে নানা গুনজন

খুলনার রূপসা উপজেলার রামনগর গ্রামের দুবাই প্রবাসীর স্ত্রী আমেনা বেগম (২৬) নামে আত্মহত্যার ঘটনা ঘটেছে আত্মহত্যাকে ঘিরে এলাকায় নানা গুণ জনের সৃষ্টি হয়েছে।

রুপসা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে সে বাগমারা এলাকার আসকারী হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর  গ্রামের দুবাই প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী আমেনা বেগম গতকাল রবিবার রাতে নিজ ঘরে সিলিং ফ্যান এর সাথে  গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। 

ঘটনার পরেই মৃতের পরিবারকে খবর দিলে তারা বাড়িতে এসে খাটের উপর শুয়ে থাকা অবস্থায় দেখতে পাই আমেনাকে। 
যা তার স্বজন মাহফুজা জানান: এছাড়া তিনি আরো জানান, আমেনা এর আগের দিন তার বোনের জন্মদিনে অনেক হাসি আনন্দ করেছেন। সে কেন আত্মহত্যা করল এটা তারা বুঝতে পারছে না। 
 
আমেনা রামনগর এলাকায় হাফিজ শেখের বাড়িতে ভাড়া নিয়ে একা থাকতেন। একাধিক সূত্র জানায়,আমেনার স্বামী বিদেশে থাকায় জনৈক এক মাছ ব্যবসায়ীর  সাথে তার এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। 

রাতে ও দিনে যুবককে স্থানীয়রা আমেনার ঘরে আসা যাওয়া করতে দেখে। উক্ত যুবক নৈহাটি ইউনিয়নের সাবেক এক ইউপি চেয়ারম্যানের আত্মীয় হওয়ায় এলাকার লোকজন বিষয়টি দেখেও তারা প্রতিবাদ করতে সাহস পাই না। 

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন