বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা খুলনার রুপসা রহিমনগর ফুটবল খেলা মাঠে দুর্বৃত্তদের গুলিতে সোহেল নামের এক ব্যক্তি নিহত
logo

খুলনার রুপসা রহিমনগর ফুটবল খেলা মাঠে দুর্বৃত্তদের গুলিতে সোহেল নামের এক ব্যক্তি নিহত

 খুলনার রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সর্দারের বাড়ি সংলগ্ন ফুটবল খেলা মাঠে দুর্বৃত্তদের গুলিতে সোহেল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার ০৬ নভেম্বর রাত আনুমানিক ০৯ টা ৩০  মিনিটের দিকে মানিক সরদারের বড়ির  সংলগ্ন ফুটবল খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের পুত্র সোহেল হাওলাদারকে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলেও দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, হত্যার ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

হত্যাকান্ডের এ ঘটনাটি স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছেন।

খুঁজুন