খুলনা শহরের উপকণ্ঠে রায়েরমহল ব্যাংক কোয়ার্টার এলাকায় ঝুলন্ত অবস্থায় মোঃ হামিদ শেখ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ০৪ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে আড়ংঘাটা থানার রায়েরমহল ব্যাংক কোয়ার্টার এলাকার আব্দুল হান্নানের ঘেরের কাঁচা-পাকা ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল হান্নানের ঘেরের পাশে কাঁচা-পাকা ঘরে হামিদ শেখের ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত হামিদ শেখ ওই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।
প্রতিবেশী রুবেল হোসেন বলেন, হামিদ ভাই খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। সকালে তার ঘরের দরজা বন্ধ দেখে আমরা ডাকাডাকি করি। সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি তিনি ঝুলছেন।
স্থানীয়রা জানান, পারিবারিক অশান্তি ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।
আড়ংঘাটা থানার উপপরিদর্শক (এসআই) বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্ত চলছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনার রায়েরমহলে গলায় গামছা প্যাঁচানো যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
খুলনার রায়েরমহলে গলায় গামছা প্যাঁচানো যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
খুলনা শহরের উপকণ্ঠে রায়েরমহল ব্যাংক কোয়ার্টার এলাকায় ঝুলন্ত অবস্থায় মোঃ হামিদ শেখ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার ০৪ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে আড়ংঘাটা থানার রায়েরমহল ব্যাংক কোয়ার্টার এলাকার আব্দুল হান্নানের ঘেরের কাঁচা-পাকা ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল হান্নানের ঘেরের পাশে
কাঁচা-পাকা ঘরে হামিদ শেখের ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত হামিদ শেখ ওই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।প্রতিবেশী রুবেল হোসেন বলেন, হামিদ ভাই খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। সকালে তার ঘরের দরজা বন্ধ দেখে আমরা ডাকাডাকি করি। সাড়া না পেয়ে দরজা ভেঙে
দেখি তিনি ঝুলছেন।স্থানীয়রা জানান, পারিবারিক অশান্তি ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।আড়ংঘাটা থানার উপপরিদর্শক (এসআই) বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্ত চলছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত