খুলনা নগরীর সাচিবুনিয়া বিশ্বরোড থেকে এক হাজার ১১৯৯ পিস ইয়াবাসহ দু’মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তাদের দু’জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
আটক দু’জন হলো লবণচরা থানাধীন নিজখামার কালীতলা এলাকার বাসিন্দা আঃ কালামের ছেলে মোঃ রিয়াদ এবং সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকার বাসিন্দা মুক্তার হাওলাদারের ছেলে মোঃ পারভেজ।
লবণচরা থানার এসআই প্রদীপ বৈদ্য বলেন, সোর্সের মাধমে আমরা জানতে পেরেছি খুলনায় মাদকের একটি চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সকাল থেকেই সাচিবুনিয়া বিশ্বরোড এলাকায় চেকপোস্ট বসায়। আমরা বাসের বিভিন্ন যাত্রীদের চেক করছিলাম।
বেলা ১১টার দিকে টুঙ্গীপাড়া এক্সপ্রেস এসি বাস থেকে দু’জন নেমে অন্যদিকে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে তাদের একজনের ব্যাগ তলাশি চালিয়ে উলেখিত পরিমাণ ইয়াবা পাওয়া যায়। তাদের দু’জনকে আটক করে লবণচরা থানায় প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।