বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা খুলনার মহেশ্বরপাশায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
logo

খুলনার মহেশ্বরপাশায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের মাঠে আজ শুক্রবার ০৭ নভেম্বর বিকেল ০৪ টা ৩০ মিনিটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজনে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যানের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছেন। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোঃ আব্দুল্লা ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সার্জেন্ট মোঃ আলমগীর হোসেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অধিনায়ক প্রশিক্ষণ বাংলাদেশ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ল্যাঃ কর্পোঃ (অব) মোঃ মনজুরুল আলম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংস্থার উপদেষ্টা সার্জেন্ট (অবঃ) মোঃ রবিউল ইসলাম. সৈনিক (অবঃ) মোঃ আল-আমিন শেখ সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি। 

সিঃ ভয়াঃ অফিছার মোঃ আক্তার হোসেন. সম্মানিত ক্যাপ্টেন মোহাম্মদ আব্বাস আলী. সভাপতি তার বক্তব্য তিনি বলেন: অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অধিকার পরিষদ বাংলাদেশ খুলনা জেলা শাখার সহ সকল অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যর ওয়ান ব্যাংক ওয়ান পে বাস্তবায়নসহ সম্মিলিত সামরিক হাসপাতালে স্ত্রী বর্গের  বিনামূল্যে চিকিৎসা অসুবিধা অন্যান্য সকল সুবিধা. রেশন ভাতা বৃদ্ধিসহ অন্যান্য সকল সুবিধা ব্যাপারে কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন: সবায় উপস্থিত সকল  সদস্যদের দাবির বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি আরো বলেন আমাদের সকল দাবি সম্পর্কে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট সময়ের আশ্বাস দিয়েছেন। 

যদি তাহা যথা সময় কার্যকরী না হয় তাহলে আমাদের পরবর্তীতে মহাসমাবেশ কর্মসূচি দিতে বাধ্য হব। পরিশেষে সভাপতির উপস্থিতিতে সকল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে সকলকে একতাবদ্ধ আকার আহ্বান জানিয়ে সভার পরিসমাপ্তি করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন