বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা খুলনার লবণচরা মোক্তার হোসেন সড়ক এলাকায় অটো রাইস মিলের ফোরম্যানের বাড়িতে গুলি
logo

খুলনার লবণচরা মোক্তার হোসেন সড়ক এলাকায় অটো রাইস মিলের ফোরম্যানের বাড়িতে গুলি

খুলনায় অটো রাইস মিলের ফোরম্যান ইমরানের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত আনুমানিক ০৯টার দিকে খুলনা নগরীর লবণচরা থানাধীন মুক্তার হোসেন সড়কে এ ঘটনা ঘটে।

ইমরান লবণচরা এলাকায় পুরাতন পুলিশ ফাঁড়ি সংলগ্নে রূপসা রাইস মিলের ফোরম্যান হিসেবে কর্মরত আছেন। লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান,পূর্ব শত্র“তার জের ধরে দুর্বৃত্তরা তার বাড়িতে এ হামলা চালায়। 

তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হলে বসত ঘরের জানালা ভেদ করে  ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

তিনি আরও জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদেরকে দ্রুত  গ্রেফতারে অভিযান চলছে লবনচরা থানা পুলিশ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন